• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মেহেরপুরে মদ ও ভারতীয় ট্যাবলেট উদ্ধা চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় কৃষক নিহত ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে ছাত্র জনতার ঢল বন্দুক যুদ্ধেরপর সুন্দরবনের বনদস্যু করিম,শরীফ বাহিনীর ২ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক নেছারাবাদে শতবর্ষী চলাচলের রাস্তা নির্মাণে বাধা, অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি একতারপুর জামে মসজিদে জেলা পরিষদের এক লাখ টাকার অনুদান প্রদান বাজারে কমলো সোনার দাম

মেহেরপুরে মদ ও ভারতীয় ট্যাবলেট উদ্ধা

মেহেরপুর প্রতিনিধি : / ২৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মেহেরপুর গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৮৬ হাজার ১৯০ টাকা মূল্যের ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, কীটনাশক ও পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শুভরাজপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এসব মালামালের সিজার মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা