ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৭ জুন) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়।
এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সকাল ০৬ টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের ৩ টি ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। খুলনা ও ঈশ্বরদি থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। সাড়ে ০৯ ঘন্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩ টা থেকে আবারও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।