• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

কোটচাঁদপুরে সাড়ে ৯ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, লাইনচ্যুত ট্রেন উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : / ৯২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন সাড়ে ৯ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ থেকে  ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

‎রোববার (৭ জুন) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়।

‎এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সকাল ০৬ টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের ৩ টি ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। খুলনা ও ঈশ্বরদি থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। সাড়ে ০৯ ঘন্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩ টা থেকে আবারও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

‎উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা