• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে জামাই উধাও ফুলবাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আটক প্রেমিক, ঝিনাইদহে মাদক সাম্রাট মনির আটক, উদ্ধার বিপুল নগদ অর্থ রামপালে পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড, জরিমানা খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প খুলনার উন্নয়নে সহযোগিতার আগ্রহ যুক্তরাষ্ট্রের, কেসিসি প্রশাসকের সঙ্গে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, সৎ বাবা অভিযুক্ত টাঙ্গাইলে স্ত্রী পালালেন প্রেমিকের সঙ্গে, প্রতিশোধে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন ভুক্তভোগী স্বামী! কোটচাঁদপুরে সাড়ে ৯ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, লাইনচ্যুত ট্রেন উদ্ধার মোংলায় ৬০ চাবিসহ চোর আটক, ‘নাগিনী নাচ’ নাচিয়ে ছাড়ল জনতা

রামপালে পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড, জরিমানা

স্বাধীনবাংলা ডেক্স : / ২৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযুক্ত হারুনর রশিদ (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের পুত্র ও ইয়ামিন হাওলাদার (৩০) বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের পুত্র।
রবিবার (০৭ জুন) সকালে রামপাল উপজেলার ফয়লা বাজারে রামপাল উপজেলা সহকরী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর আদালত এ আদেশ দেন । এসময় ভেটেরিনারি সার্জন ডাঃ অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, রামপাল উপজেলার ফয়লাবাজারে পচা গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেওয়া হয় ।

স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো । এসময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা