• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান ঝিনাইদহে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ , আহত ১ দীর্ঘদিনের দুর্ভোগে কালীগঞ্জ থানা রোড কালীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৬, আতঙ্কে এলাকাবাসী বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, যুবক আটক দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে নবচিত্রে জার্নালিজম ইন্টার্নশিপ কোর্সের উদ্বোধন

রামপালে পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড, জরিমানা

স্বাধীনবাংলা ডেক্স : / ৫৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযুক্ত হারুনর রশিদ (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের পুত্র ও ইয়ামিন হাওলাদার (৩০) বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের পুত্র।
রবিবার (০৭ জুন) সকালে রামপাল উপজেলার ফয়লা বাজারে রামপাল উপজেলা সহকরী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর আদালত এ আদেশ দেন । এসময় ভেটেরিনারি সার্জন ডাঃ অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, রামপাল উপজেলার ফয়লাবাজারে পচা গরুর মাংস বিক্রি হচ্ছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে পচা মাংস মাটি চাপা দেওয়া হয় ।

স্থানীয়দের অভিযোগ হারুনর রশিদ গরু মাংসের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মৃত গরু ও পচা মাংস বিক্রি করে আসছিলো । এসময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিলেরও দাবি জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা