• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগল নিয়ে থানায় নারী ১৬৪ ধারায় স্বীকারোক্তির পরও জামিনে এমপি আনার হত্যার প্রধান আসামি শিমুল ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন জেলাবাসীর মাঝে খুশির আমেজ সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। বিয়ের নামে ‘ডিজিটাল ফাঁদ’! প্রবাসীর ২৪ লাখ টাকা নিয়ে তরুণী লাপাত্তা, থানায় জিডি দুধ খাওয়াতে গিয়ে ঘুমিয়ে পড়েন মা, উঠে দেখলেন পুকুরে ভাসছে দুই ভাইয়ের লাশ নড়াইল শরণখোলায় দুর্বৃত্তরা বাকপ্রতিবন্ধীকে পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার সহ মালামাল লুট হরিণাকুন্ডুতে পানের বরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের কালীগঞ্জ সর্বত্র মাদকের রমরমা ব্যবসা, আতঙ্কে অভিভাবকরা কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ গেল চাচার

১৬৪ ধারায় স্বীকারোক্তির পরও জামিনে এমপি আনার হত্যার প্রধান আসামি শিমুল

স্বাধীন বাংলানিউজ: / ২০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে নৃশংসভাবে হত্যা ও মরদেহ গুমের মামলার অন্যতম প্রধান আসামি আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

গতকাল সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। জামিনের পাশাপাশি শিমুল ভূঁইয়াকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, কারাবন্দি শিমুল ভূঁইয়ার পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে সাময়িক বা অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করা হয়। এই নৃশংস ঘটনার পর ২০২৪ সালের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
মামলার তদন্ত চলাকালীন ২০২৪ সালের ৫ জুন দণ্ডবিধির ১৬৪ ধারায় আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন আমানুল্লা সাঈদ (যিনি শিমুল ভূঁইয়া, শিহাব ও ফজল মোহাম্মদ ভূঁইয়া নামেও পরিচিত)। জবানবন্দিতে তিনি এই হত্যাকাণ্ডের মূল সমন্বয়ক হিসেবে নিজের সম্পৃক্ততা ও ঘটনার রোমহর্ষক বিবরণ তুলে ধরেন। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।
হত্যাকাণ্ডের পরপরই ঢাকা ও কলকাতায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং সেলেস্টি রহমান।
বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তদন্ত ও তথ্য বিনিময়ের মাধ্যমে মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। এই পরিস্থিতিতে মামলার প্রধানতম আসামির জামিন পাওয়ার বিষয়টি আইনি মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা