• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
শরণখোলায় তিন মাদক মামলার আসামি মোস্তফা ভান্ডারী গাঁজা  সহ আটক  ‘সাশ্রয়ী দামে স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার’ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি আইন-২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, পেলোডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে সুপারি চারা খাওয়ার অভিযোগে দুই ছাগলকে হত্যা জৈন্তাপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, দুই মৎস্যচাষী পেলেন বিশেষ সম্মাননা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঘায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে

‘সাশ্রয়ী দামে স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার’

অনলাইন ডেস্ক / ৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে ডেটা-নির্ভর স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উৎপাদিত অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত ‘পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

রেহান আসিফ বলেন, সাশ্রয়ী দামে ভালো মানের স্মার্টফোন মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। বাজেট ঘোষণার আগে স্থানীয় মোবাইল ফোন নির্মাতা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে সরকার আলোচনা করেছে। এর পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন উৎপাদনের কাঁচামালের ওপর থাকা কর, ভ্যাট ও শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।তিনি জানান, আগে মোবাইল ফোন উৎপাদনের কাঁচামালে ২৬ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত কর, ভ্যাট ও শুল্ক দিতে হতো। বর্তমানে এর অনেকটাই কমিয়ে কিছু ক্ষেত্রে শূন্য করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে তা ২ থেকে ৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে।

সরকারের সঙ্গে আলোচনায় স্থানীয় মোবাইল ফোন নির্মাতারা জানিয়েছেন, প্রায় ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে অ্যান্ড্রয়েডভিত্তিক ডেটা স্মার্টফোন উৎপাদন করা সম্ভব হতে পারে। এ ধরনের সাশ্রয়ী স্মার্টফোন তৈরির প্রক্রিয়া দ্রুত শুরু করার আগ্রহও প্রকাশ করেছেন তারা।কম আয়ের মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে কিস্তি সুবিধা চালুর উদ্যোগের কথাও জানিয়েছেন উপদেষ্টা রেহান আসিফ। তিনি বলেন, মোবাইল ফোনকে কেন্দ্রীয় ব্যাংকের ইএমআই কর্মসূচির আওতায় আনার পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোকে কিস্তি সুবিধা দিতে উৎসাহিত করার বিষয়ে কাজ করছে সরকার।

রেহান আসিফ বলেন, দেশে এখনো প্রায় ৫০ শতাংশ মোবাইল ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করেন। মোট মোবাইল গ্রাহক প্রায় ১৪ কোটি হলে এর মধ্যে প্রায় ৭ কোটি মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে এই পরিস্থিতির পরিবর্তন জরুরি। উন্নত ডেটা নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোন ও ডেটা সেবার আওতায় আনতে হবে।

রবি বাংলাদেশের উন্নত ডেটা নেটওয়ার্ক তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, ফিচার ফোন ব্যবহারকারী প্রায় ৫০ শতাংশ মানুষকে ডেটা-সক্ষম মোবাইল ফোনের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা