শরণখোলায় তিন মাদক মামলার আসামি মোস্তফা ভান্ডারী গাঁজা সহ আটক
আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
/ ২৩
Time View
Update :
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Share
বাগেরহাটের শরণখোলায় মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভান্ডারী নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। ১৯ আগস্ট রাত সাড়ে বারোটায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের ছৈলা বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত গনি তালুকদারের পুত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভান্ডারী(৫২) তার নিজ এলাকায় গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের এসআই বিনয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ি সামনে থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশ না করার স্বার্থে ওই এলাকার অনেকেই জানেন এলাকার উঠতি বয়সের ছেলেদের কাছে দীর্ঘদিন ধরে এই মোস্তফা ভান্ডারী গাজা, ইয়াবা সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের এসআই বিনয় কুমার বলেন, মাদক কারবারি মোস্তফা ভান্ডারীর বিরুদ্ধে শরণখোলা থানায় মাদক আইন একটি মামলা দায়ের করে তাকে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শরণখোলা থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।