• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

শরণখোলায় তিন মাদক মামলার আসামি মোস্তফা ভান্ডারী গাঁজা  সহ আটক 

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৪১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভান্ডারী নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। ১৯ আগস্ট রাত সাড়ে বারোটায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের ছৈলা বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত গনি তালুকদারের পুত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি মোস্তফা কামাল ওরফে মোস্তফা ভান্ডারী(৫২) তার নিজ এলাকায় গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের এসআই বিনয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ি সামনে থেকে তাকে আটক করে।  পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশ না করার স্বার্থে ওই এলাকার অনেকেই জানেন এলাকার উঠতি বয়সের ছেলেদের কাছে দীর্ঘদিন ধরে এই মোস্তফা ভান্ডারী গাজা, ইয়াবা সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের এসআই বিনয় কুমার বলেন,   মাদক কারবারি মোস্তফা ভান্ডারীর বিরুদ্ধে শরণখোলা থানায় মাদক আইন একটি মামলা দায়ের করে তাকে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শরণখোলা থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা