কালীগঞ্জে ৬ লেন রাস্তার দু’পাশে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
আপডেট টাইম :
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
৩২৯
বার
মোঃ সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার নির্মাণাধীন ৬ লেন রাস্তার দু’পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষতিপূরনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের মেইন বাসসট্যান্ডের কালীগঞ্জ উপজেলা ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী শামসুল আলম জুয়েল বলেন, আমরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ব্যবসায়ীবৃন্দ। মংলা বন্দরের সাথে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থয়ানে যশোর-ঝিনাইদহ সড়কটি ৬ লেনে উন্নীতকরণের প্রকল্পের কাজ চলমান।
আমরা মহাসড়কের দুইপাশ দিয়ে বছরের পর বছর ভাড়া দোকানঘর নিয়ে ব্যবসা-বানীজ্য পরিচালনা করে কোনোভাবে দিনযাপন করে আসছি। সম্প্রতি রাস্তার দু’পাশের জায়গা-জমিসহ অবকাঠামো অধিগ্রহনে মালিকপক্ষকে ৮ ধারায় নোটিশ দিয়ে ক্ষতিপুরণের টাকা প্রাপ্তির বিষয়ে জানানো হয়েছে কিন্তু ভাড়া দোকানঘর নিয়ে ব্যবসায়ী ও তাদের শ্রমিকদের বিষয়ে কোন নোটিশ দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমরা প্রশাসন ও প্রকল্প পরিচালকদের কাছে আমাদের ব্যবসা স্থানন্তরের ক্ষতি, দোকানঘরের সৌন্দর্য্য বর্ধনের বিনিয়োগ ও শ্রমিক কর্মচারীদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আমদের ন্যায্য দাবি ক্ষতিপূরণের টাকা দেওয়া না হলে অচিরেই শান্তিপূর্ণ আন্দোলন ও আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ব্যবয়াসী আলহাজ্ব শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক কাউন্সিল ব্যবয়াসী আনোয়ার হোসেন, হোটেল ব্যবয়াসী কাজী আমিন উদ্দীন, রাম ঘোষ, ব্যবসায়ী জিল্লুর রহমান, মোঃ ইউছুপ হোসেন, শহিদুল ইসলাম ও বায়েজিদ হোসাইন প্রমুখ।
Leave a Reply