পাবনার ফরিদপুর থানার বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফরিদপুর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) জাহিদুর রহমান বাদলসহ পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে ফরিদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— মো. রহিম সরদার (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত), মো. আলমগীর হোসেন, মো. রফিকুল ইসলাম ও মোছা. সালমা খাতুন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ফরিদপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।