• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ মিশরীয় মুরগির অভিনব প্রতারণা ! অবশেষে ডিবি ও সিসিআইসি ইউনিটের হাতে ধরা  এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ নাজমুস সাকিব, স্বাধীন বাংলা নিউজ পরিবারের অভিনন্দন

অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: / ১৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী মানুষের
মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী বেঞ্জামিন বিশ্বাস, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুহ নবী, সংসদ সদস্যের একান্ত সচিব জাফর উল্লাহ খান ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান মিঠু।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের এ সহায়তা অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা