• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ৬ জন আটক কালীগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক ক্যাম্পেইন, যশোরে ষষ্ঠ দিনের কার্যক্রম অনুষ্ঠিত ঝিনাইদহে নবগঠিত পূর্নাঙ্গ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, পরে বনে অবমুক্ত বাঘায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ: প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ পরীমণি-মোহের চড়া মাশুল: ঝিনাইদহ থেকে চাকরি হারিয়ে বিদায় নিলেন ডিবি এডিসি সাকলায়েন যমজ কন্যা সন্তান প্রসব করায় তালাক স্বামী বলেলেন স্ত্রী কাবিনের ব্যবসা করে হরিণাকুণ্ডুতে স্ত্রীর পরকীয়া অপমানে স্বামীর আত্মহত্যা ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন

নড়াগাতীতে ৩৮ কেজি গাঁজা সহ নারী কারবারী আটক

 গোলাম মোর্শেদ শেখ' নড়াইল / ৬৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নড়াইলের নড়াগাতী পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম(৫৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদারকে (৩৯) এর বাড়ীতে গেলে সে পালিয়ে যায়। ০৪ মে (সোমবার) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার।

আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী। এ ঘটনায় ওই দিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার আটককৃতসহ দু,জনকে আসামী করে নড়াগাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা নং-০১ মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ওই এলাকায় রুচিয়া বেগমের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরের শয়ন কক্ষ ২ কেজি ওজনের ১৮ টি প্যাকেট ও অপর একটি প্রলাষ্টিকের ব্যাগ থেকে ২ কেজি সহ মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে রুচিয়া বেগমকে আটক করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃত ওই নারীরসহ আরো এক পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।#ছবি সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা