• রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে ছাত্র জনতার ঢল বন্দুক যুদ্ধেরপর সুন্দরবনের বনদস্যু করিম,শরীফ বাহিনীর ২ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক নেছারাবাদে শতবর্ষী চলাচলের রাস্তা নির্মাণে বাধা, অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি একতারপুর জামে মসজিদে জেলা পরিষদের এক লাখ টাকার অনুদান প্রদান বাজারে কমলো সোনার দাম অস্ত্র না দেওয়ার আশ্বাস চীনের, দাবি ট্রাম্পের চাঁপাই নবাবগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ঝিনাইদহে হত্যা হওয়া নারী সুবর্ণার লাশ দাফনে আপত্তি এলাকাবাসীর মেহেরপুর থেকে মোবাইল উদ্ধার, ফোরকানের অবস্থান নিয়ে ধোঁয়াশা

কালীগঞ্জ পাওয়ার টিলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আজ়িমূল ইসলাম / ৪৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাওয়ার টিলারের মাধ্যমে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শামীম হোসেন (২০) ওই গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম সকালে পাওয়ার টিলারে করে মাঠ থেকে ধান বাড়িতে নিয়ে আসেন। বাড়ির উঠানে ধান ঝাড়ার মেশিনের বৈদ্যুতিক তার বিছানো ছিল। ধান আনলোড করার সময় বগি থেকে ইঞ্জিন আলাদা করার একপর্যায়ে অসাবধানতাবশত টিলার ইঞ্জিন ওই বিদ্যুতের তারের ওপর পড়ে যায়।এতে ইঞ্জিন বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তার এক চাচাতো ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন।আহত চাচাতো ভাইয়ের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা