• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জৈন্তাপুরে এসএসসি ও সমমানে পাসের হার ৬১.৮১ শতাংশ এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত শরণখোলায় হামিম পরিবহনের চাপায় ইজিবাইক চালকের মৃত্যু  চোরাচালান-মানবপাচারের অভিযোগ ঘিরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ নবীনগরের টিয়ারা গ্রাম,ওসির সুদৃষ্টি চাই: এলাকাবাসী বারবার রক্তাক্ত আতঙ্ক জৈন্তাপুরে বাসচাপায় গুরুতর আহত একজন, সড়ক অবরোধ শরণখোলায় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন  নড়াগাতীতে প্রতারক দবিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ, বিচারের দাবি পশ্চিমবঙ্গে মসজিদের মাইক অপসারণ নিয়ে উত্তপ্ত রাজনীতি

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

গোলাম মোর্শেদ শেখ, নড়াইল প্রতিনিধি / ১০৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে সদরের বাহিরগ্রামে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে মাদাকাসক্ত স্বামী সাকিব শেখ (২৫) স্ত্রী খাদিজা আক্তার চাঁদনীকে (২০) বটি দিয়ে বুকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় সাকিবকে আটক করেছে পুলিশ।

নিহত চাঁদনী খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। আর সাকিব একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তুফান নামে সাড়ে তিন বছরের ছেলে সন্তান রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী সাকিবকে নিয়ে সোমবার (৪ মে) খুলনার দামোদর থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালা বাড়ি বেড়াতে আসেন চাঁদনী।

সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সাকিব। স্বজনেরা নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেছেন, প্রাথমিকভাবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত সাকিব।

তার দাবি, বটি ওপর পড়ে গিয়ে স্ত্রী চাঁদনী মারা গেছেন। কিন্তু, ঘটনাস্থলের আলামত এবং সাকিবের এলোমেলো কথাবার্তায় তাকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি (সাকিব)। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে হত্যাকণ্ডের খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল বাহিরগ্রামে যায়। হত্যায় ব্যবহৃত বটিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী সাকিবকে আটক করা হয়েছে। # ছবি সংযুক্ত গোলাম মোর্শেদ শেখ নড়াইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা