• শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

কাষ্ঠভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোস্তাফিজুর রহমান কাজল

মিনারুল ইসলাম কালীগঞ্জ থেকে / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান সাবেক জেলা ছাত্রদল নেতা ও কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান কাজল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ থাকায় ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন। মোস্তাফিজুর রহমান কাজল বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।

নাগরিক সনদ, জন্মনিবন্ধন, ভিজিডি-ভিজিএফসহ সকল সরকারি সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা হবে। সেবার ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি থাকবে না। কাষ্ঠভাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করা হবে।” তিনি আরও বলেন, “রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বয়ে কাজ করা হবে। এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে কাষ্ঠভাঙ্গা ইউনিয়নে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

সাধারণ ভোটারদের মধ্যেও প্রার্থীদের যোগ্যতা, সততা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে চলছে আলোচনা। স্থানীয় অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্ব এলে ইউনিয়নের উন্নয়নে গতি আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা