• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

প্রতিমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘণ্টায় নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার

অনলাইন ডেস্ক / ৬২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

যশোরে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশের সাইবার টিম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

জানা গেছে, গত ৮ এপ্রিল সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বৈশাখী। এ ঘটনায় যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা দেবদাস বিশ্বাস আদালতে অপহরণের অভিযোগ এনে মামলা করেন। মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।

নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচিও পালন করেন। পরে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পেলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।পুলিশ সুপারের তত্ত্বাবধানে সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে বৈশাখীকে উদ্ধার করে। শুক্রবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রতিমন্ত্রী একাধিকবার যোগাযোগ করে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন। পরে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালিয়ে বৈশাখীকে উদ্ধার করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা