• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

স্ট্রোকজনিত আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে মনিরামপুরে বৈজ্ঞানিক সেমিনার

স্বাধীন বাংলানিউজ: / ৫২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

স্ট্রোকজনিত মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকি কমাতে আধুনিক চিকিৎসা পদ্ধতি, দ্রুত রোগ নির্ণয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “অ্যাকিউট স্ট্রোক ব্যবস্থাপনা ” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ অনিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুস সাদিক,কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুমন কবীর।সেমিনারে কর্পোরেট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ডাঃ জাহানারা আরজু শিউলি। বক্তারা বলেন, বর্তমানে দেশে স্ট্রোক একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে। সময়মতো রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে অধিকাংশ স্ট্রোক রোগীকেই মৃত্যুঝুঁকি ও স্থায়ী পঙ্গুত্ব থেকে রক্ষা করা সম্ভব। তারা স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধে ডাঃ সুমন কবীর স্ট্রোকের ধরন, বিশেষ করে ইসকেমিক ও হেমোরেজিক স্ট্রোকের কারণ, ঝুঁকি, প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অনিয়ন্ত্রিত কোলেস্টেরল এবং অ্যাথেরোস্ক্লেরোসিসকে স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হিসেবেও উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা বলেন, “গ্রামাঞ্চলে স্ট্রোক বিষয়ে সচেতনতা এখনো অনেক কম। সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে হলে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা