• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

শরণখোলায় সুন্দরবন রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে‌ অভিজ্ঞতা বিনিময় সভা

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৮৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে সুন্দরবন রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপী শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মে সকাল দশটায়  অগ্রদুত ক্লাব ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ  কমিটির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়ার  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক ও রূপান্তরের প্রোগ্রাম ম্যানেজার আলমগীর হোসেন মিরু। সভার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে  দূষণ, বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং এ বিষয়ে তরুণ সমাজকে আরও সচেতন করে তোলা।
অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য কমানো, এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।আয়োজকরা জানান, সুন্দরবন রক্ষায় তরুণদের সম্পৃক্ত করাই তাদের প্রধান লক্ষ্য, এবং এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা