• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ভ্রমনে সংবাদকর্মীরা  প্লাস্টিক বর্জ্য ও পলিথিন অপসারণ  সাইবার সুরক্ষা আইন সংশোধনে মানুষের মতামতকে গুরুত্ব দেবে সরকার ২০২৮ সালের মধ্যে গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেই কার্য্যক্রম  ও সেবা, সমস্যা মালামাল সংকটের অভাব স্থানীয় ভোট নিয়ে দুপুরে ইসির বৈঠক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনিয়মের অভিযোগে টাস্কফোর্সের অভিযান: কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ

ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোল প্রতিনিধি / ১২৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

যশোরের শার্শায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলারনাভারন-সাতক্ষীরা সড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শার্শা উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল মারা যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা