• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

আগুনে পুড়ে সর্বস্ব হারালেন মামুন ও ছেলে ইমন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : / ৯০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর সবজি পাড়ায় সোমবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মামুন ও তার ছেলে ইমনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা-পয়সা এবং পারিশ্রমিক বাবদ কেটে আনা ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় পরিবারের পালন করা তিনটি গরুর মধ্যে একটি আগুনে পুড়ে মারা যায়। অপর দুটি গরুকে স্থানীয়রা জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও গুরুতর আহত হওয়ায় পরে সেগুলো জবাই করতে হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তাদের মাঝে চাল, শুকনো খাবার, কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ঘটনাটি জানতে পেরে পরদিন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেন।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা