• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

সুন্দরবনের বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক।

আব্দুল মালেক রেজা,শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধ: / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় অভিযান চালিয়ে ১২ মে মধ্যরাতে কোস্টগার্ডের একটি চৌকির দল সুন্দরবনের বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান,সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীর দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে, এমন সময় গোপন সংবাদে (১২ মে) মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ডের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর কে আটক করে। এ সময় তার দেহতল্লাশি করে ২ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত বনদস্যু জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর জানান ,সে নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ জাহাঙ্গীর বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত জাহিদুলকে থানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল সুজন আরো বলেন সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা