• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

ঝিনাইদহে ব্র্যাক ডেইরির উদ্যোগে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বাধীন বাংলানিউজ: / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

“নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে তিনটি জেলায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মাহাবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন,  ব্রাক ডেইরি ফুড প্রজেক্টের ব্যবস্থাপক রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ভেজাল যুক্ত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে দেশব্যাপী জনমত গড়ে তোলা সময়ের দাবি। দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে দুধ যেন নিরাপদ থাকে সে ব্যাপারে ব্র্যাক ডেইরি নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণটিতে ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা