• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

নওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল, সকাল-সন্ধ্যা হরতাল

অনলাইন ডেস্ক / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যশোরের অভয়নগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নওয়াপাড়া বন্দরনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া বাজারের জেলা পরিষদ মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে স্টেশন বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

স্যার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি-এর সভাপতি আলহাজ্ব আব্দুল গনী সর্দার-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল, সমিতির সহ-সভাপতি মশিউর রহমান মশি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব রবিউল হোসেন রবি, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এসএম মজিবর রহমান, জেলা চেম্বার অব কমার্সের সদস্য নুর আলম পাটোয়ারী বাবু এবং শ্রমিক নেতা রফিকুল ইসলাম বাঘা।

সমাবেশ পরিচালনা করেন অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব।বক্তারা আনিসুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বুধবারের হরতাল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা