• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

জুলাই সনদ নিয়ে অপপ্রচার : ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি : / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এসময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি বিষয় বিএনপি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতেই এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। লিফলেটে জুলাই সনদের যেসব বিষয় বিএনপি ইতোমধ্যে বাস্তবায়ন করেছে, সেগুলো তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা