• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ঝিনাইদহে বাজারে মনিটরিং করলেন এমপি

স্বাধীন বাংলানিউজ: / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ঝিনাইদহে বাজার মনিটরিং করেছেন সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলা শহরের নতুন হাটখোলা বাজারে মনিটরিংয়ে নামেন তিনি। এসময় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, শহর জামায়াতের আমীর ইসমাইল হোসেনসহ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার মনিটরিং আমাদের নিয়মিত কর্মসূচি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাজার পরিদর্শনকলে সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকর বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে আজ বাজার ঘুরে দেখতে এসেছি। বাজার মনিটরিংয়ের মূল কাজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংসদ সদস্য হিসেবে আমি মানুষের কষ্টের কথা গুলো জানার জন্য মাঠে নেমেছি। ব্যবসায়ীরা যেন অযৌক্তিক ও অন্যায্য উপায়ে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে। ক্রেতা ও ভোক্তাদের সচেতন হতে হবে। আমরা প্রশাসনের পাশাপাশি বাজারগুলোতে নিত্যপণ্যের দাম-দর নিয়ে নজর রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা