• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

একতারপুর জামে মসজিদে জেলা পরিষদের এক লাখ টাকার অনুদান প্রদান

পিয়াস আহাম্মেদ স্বাধীন বাংলা নিউজ / ৫৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের একতারপুর জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ মে) জুম্মার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল প্যানেল মেয়র জননেতা হামিদুল ইসলাম হামিদ। এ সময় কালীগঞ্জ পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ একতারপুর গ্রামের গণ্যমান্য মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।” এদিকে, মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা