• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার  রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ  ডাক্তার ঊষার আহ্বানে ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী অরাজকতার দায় বিএনপির ওপর চাপাচ্ছে জামায়াত: রাশেদ খাঁন স্বাধীন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সোহেল রানার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেবে ইতালি শার্শার স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শরণখোলায় দুর্বৃত্তের দেয়া আগুনে  মুদি দোকান পুড়ে ছাই  ১০ লাখ টাকার ক্ষতি শরণখোলায় সিডর দিবস পালিত  চিত্রা নদীর বুকে রাতভর চলছে মাটি কাটার মহোৎসব কালীগঞ্জে  দুদকের অভিযান, হাসপাতালে অনিয়মের তথ্য

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় কৃষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: / ৮১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

ভান্ডারদহে দ্রুতগতির পিকআপ গাড়ির ধাক্কায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

রবিবার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদহ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রবিবার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন মোজাম হোসেন। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপ গাড়ির চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা