• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

স্বাধীন বাংলানিউজ: / ৪৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বজরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, সকালে মাহাবুল মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ কোর্টের উদ্দেশে রওনা হন। পথে বজরাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ স্ট্রোকজনিত কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত মাহাবুল হোসেন উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা