• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শার্শা উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২; মারা গেছে ৪ গরু ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, নারী সহ আহত ৪ ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ঝিনাইদহ বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর দুজনের মৃত্যু মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কালীগঞ্জে স্মারকলিপি মেহেরপুরে মদ ও ভারতীয় ট্যাবলেট উদ্ধা চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় কৃষক নিহত ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, নারী সহ আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি : / ২২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ঝিনাইদহে বজ্রপাতে আসাদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া বজ্রপাতের পৃথক ঘটনায় সদর উপজেলার বিভিন্ন গ্রামে নারী সহ ৪ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৮ মে) বিকাল ৬টার দিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে মর্মান্তিক মৃত্যুর এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম ফরিদপুরের কানাইপুরে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা। ধান কাটা শ্রমিক হিসেবে তিনি ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন।

মায়াধরপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল ৫ টার দিকে আকষ্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় মাঠে ধান কাটা ও বাঁধার কাজ করছিলেন কৃষকরা। এসময় বজ্রপাতে দুই কৃষক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক কৃষক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি গ্রামে বজ্রপাতে আরও তিন নারী আহত হয়েছেন। তবে প্রাথমিক ভাবে অন্যান্য আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ফারিহা তাহসিন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যান্য আহতরা সুস্থ আছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পরে ময়নাতদন্ত সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা