• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ঝিনাইদহের সাফদারপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল শুরু

ঝিনাইদহ প্রতিনিধি : / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় ৷ এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল।

আজ ‎বৃহস্পতিবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর ‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা