• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

চুয়াডাঙ্গা দেশীয় অস্ত্রসহ ৫ মামলার আসামি যুবদল কর্মী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবদল কর্মি শিমুল উপজেলার দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে শিমুল দেশীয় অস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় অবস্থান করছেন। পরে দামুড়হুদা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ২৪ ইঞ্চি লম্বা দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাদাবাজি, অস্ত্র প্রদর্শন ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শিমুলের সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বলেও দাবি করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, অস্ত্রবাজ, চাদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, শিমুলের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট পাচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা