• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দামুড়হুড়ায় বিজিবির অভিযান সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক-১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : / ১২৮ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ মো. বাপ্পি নামে এক কারবারীকে আটক করেছে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন।

রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তি হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে মো. বাপ্পি (২৭)।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান রোববার বিকেল সাড়ে ৪ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুরে ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকায় গোপনে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তিনি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবির কাছে স্বীকার করেন, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানায়, উদ্ধারকৃত স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেল দামুরহুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা