• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

কয়রায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৩

খুলনা প্রতিনিধি : / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

খুলনার কয়রা উপজেলায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছরের শিশুপুত্রসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কয়রার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে। তিনি ওষুধ ব্যবসার পাশাপাশি বাড়িতে গরু লালন-পালন করতেন। ভান্ডারপোল বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

আহতরা হলেন-নিহত মিজানুরের ছেলে হাবিব (৭), একই গ্রামের আব্দুল সানা (৬৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের আতিয়ার।

কয়রা থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে পালিত গরু বিক্রির উদ্দেশ্যে পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে নসিমনে করে বামিয়া জিআই ক্লাব মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে নসিমনটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান। এ সময় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, মিজানুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ছেলে হাবিবের মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আব্দুল সানা হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর আহত আতিয়ারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা