• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

যশোরের বহিষ্কৃত যুবদল নেতা এস্কেন্দার আলী জনি আটক

অনলাইন ডেস্ক / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

যশোরের সমালোচিত বহিষ্কৃত যুবদল নেতা ও সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।আটকের পর তাকে যশোরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।মঙ্গলবার বিকেলে পুলিশের একাধিক সূত্র জনিকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।

জানা গেছে, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে যশোরের বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনেও সমালোচনা তৈরি হয়।

সম্প্রতি এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা। সেই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা