• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

ঈদকে সামনে রেখে যশোর-নড়াইলে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর ও নড়াইল জেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৬, যশোরের সদস্যরা। কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা কেন্দ্র, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।মঙ্গলবার যশোরের রাজারহাট পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলার পশুর হাটগুলোতে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে র‍্যাব নিয়মিত টহল পরিচালনা করছে। এর অংশ হিসেবে রাজারহাট ও বকচর পশুর হাটে বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জাল নোট প্রতিরোধে বিভিন্ন হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।

মেজর ফজলে রাব্বী আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যানজট ও যাত্রী হয়রানি রোধে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।তিনি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে। একই সঙ্গে যশোর ও নড়াইল জেলার সাধারণ জনগণ ও পশু ব্যবসায়ীদের জরুরি প্রয়োজনে র‍্যাব কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা