• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির দুই নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল চালক ও অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, আহত ৫ শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু  বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ২ জেলে মুক্ত জিম্মি ১০ বৃষ্টির মধ্যেই শোলা‌কিয়ায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন লিপ্টন

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাসিম ফকির (৩২) এবং মেহেদী (২৫)।মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়।নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নাসিম নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা