• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির দুই নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল চালক ও অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, আহত ৫ শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু  বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ২ জেলে মুক্ত জিম্মি ১০ বৃষ্টির মধ্যেই শোলা‌কিয়ায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন লিপ্টন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৭৭ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সুমন সরদার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ২৯ মে দুপুর তিনটার দিকে নিজ বাড়ি উপজেলা সিংবাড়ী এলাকায় বিদ্যুতের কাজ করছিলেন তখন বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। পরিবার লোকজন এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সুমন সরদার ( ৩৫) দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন।

এ সময় তার স্ত্রী সহ অন্যান্যরা, পার্শ্ববর্তী এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে তার যাবার কথা কিন্তু দু’টার পরেও যখন সেখানে না পৌঁছে তখন তার এক মাত্র মেয়ে তার খোঁজে বাড়িতে এসে দেখে তিনি কারেন্টের তারে জড়িয়ে আছেন। তখন সে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে কারেন্টের লাইন বন্ধ করে সুমনকে তার থেকে সরিয়ে ফেলে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ।তিনি জানান হাসপাতালে পৌঁছার আগেই সুমনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনরা বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল ও ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা