• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজার  রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ  ডাক্তার ঊষার আহ্বানে ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী অরাজকতার দায় বিএনপির ওপর চাপাচ্ছে জামায়াত: রাশেদ খাঁন স্বাধীন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সোহেল রানার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেবে ইতালি শার্শার স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শরণখোলায় দুর্বৃত্তের দেয়া আগুনে  মুদি দোকান পুড়ে ছাই  ১০ লাখ টাকার ক্ষতি শরণখোলায় সিডর দিবস পালিত  চিত্রা নদীর বুকে রাতভর চলছে মাটি কাটার মহোৎসব কালীগঞ্জে  দুদকের অভিযান, হাসপাতালে অনিয়মের তথ্য

ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল চালক ও অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ঝিনাইদহ প্রতিনিধি : / ১০২ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে বাস চাপায় আরজ আলী (১৮) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এছাড়া শৈলকুপায় চলন্ত অটোভ্যানের ধাক্কায় মীম খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বেলা ১১টার দিকে শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে অটোভ্যান চাপায় শিশু নিহতের ঘটনা ঘটে।

আজ শুক্রবার (২৯ মে) বিকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের সামনে বাস চাপার ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক আরজ আলী কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনর ছেলে।  অটোভ্যান চাপায় নিহত শিশু মিম খাতুন শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙা গ্রামের কবির হোসেনের মেয়ে।

আজ বিকালে শহরের শহিদ মিনার চত্বরের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় লেন পার হওয়ার সময় একটি

বাস মোটরসাইকেলকে চাপা দেয়। সেসময় মোটরসাইকেল চালক আরজ আলী ঘটনাস্থলেই নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ দিকে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল শিশু মীম। সেসময় যাত্রীবাহী একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে ধাক্কায় দেয়। এতে শিশুটি অটোভ্যানের চাকায় পিষ্ট হলে তাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ও ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা