• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির দুই নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : / ৩২ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

‎ঝিনাইদহে ছাত্রদলের দায়েরকৃত মামলায় জাতীয়  ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুুচি পালিত হয়েছে।


‎আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পায়রাচত্তরে এনসিপি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

‎এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা গ্রেফতার দুই নেতার মুক্তির দাবি সম্বলিত প্লাকার্ড ফেস্টুন প্রদর্শন করেন।

‎এ সময় বক্তারা বলেন, এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে উল্টো তাদের নামেই হামলাকারীরা মামলা দিয়েছে। পুলিশ আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো অন্যায় ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছে।

‎নেতাকর্মীরা বলেন, জুলাই ২৪ এর আগের সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আবার ফিরে আসছে। অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেফতার অয়ন রহমান খান ও আশিককে মুক্তি দিতে হবে। না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

এর আগে গত ২২ মে ঝিনাইদহ সফরকালে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ওই মামলার জেরে পাল্টা মামলা করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির। ওই মামলায় জাতীয় ছাত্রশক্তির নেতা অয়ন রহমান খান ও ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আশিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা