• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

হৈবতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হতে চান মাহবুবুর রহমান

 যশোর প্রতিনিধি: / ১০৬ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

আসন্ন যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন  মাহবুবুর রহমান। তিনি ওয়ার্ডবাসীর সেবা, উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে আসছেন। নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও বলেন, “আমি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তাদের পাশে থাকতে চাই।

এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।” এ সময় তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন। স্থানীয়দের মতে, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ফলে তার প্রার্থী হওয়ার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।

sbn/বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা