• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
লিভার ক্যানসারে আক্রান্ত শরণখোলার কলেজ ছাত্রী ইতির আকুতি – আমি বাঁচতে চাই…. পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে পাঁচ টাকা, ডিজেল আগের মূল্যেই সাতদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মধ্যরাতে সীমান্তের লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা সুন্দরবনকে বিশ্রাম দিতে টানা তিন মাস নিষেধাজ্ঞার মধ্যেও খোলা থাকবে করমজল পর্যটন কেন্দ্র ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে কাল মুরগির ফার্মে লুকানো ছিল ৫টি চোরাই মোটরসাইকেল প্রেমের টানে টাঙ্গাইলে বিদেশি প্রেমিক যশোরে মেডিকেল অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মধ্যরাতে সীমান্তের লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশি নাগরিকদের পুশইনের চেষ্টা বিজিবির কড়া অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে। সোমবার (০১ জুন) গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিজিবি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৯/৩-এস থেকে ১৯/৫-এস পর্যন্ত ভারতের অভ্যন্তরে সীমান্ত সড়কে তিনটি গাড়ি এসে অবস্থান নেয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই ভারতীয় অংশের সীমান্ত নিরাপত্তা বাতি বন্ধ করে দেওয়া হয়। এতে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

বিজিবি সূত্র আরও জানায়, ভারতীয় বিএসএফ ওই সময় রাতের আঁধারে প্রায় ১১০ থেকে ১২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে সীমান্তে বিজিবির সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থাকায় তাদের সে চেষ্টা সফল হয়নি। পরে বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ১০ থেকে ১২ জনকে অবস্থান করিয়ে রাখে বলে জানা যায়। ধারণা করা হচ্ছিল সুযোগ পেলে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হতে পারে।

এদিকে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা জানায়, পুশইনের চেষ্টা করা ওই ১০ থেকে ১২ জনকে একই পথ দিয়ে ফেরত নিয়ে যাওয়া হবে। পরে সীমান্তে উভয় বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

স্থানীয় কয়েকজন জানান, গভীর রাতে ভারতীয় অংশের সীমান্তের আলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় চরম উৎকণ্ঠা তৈরি হয়। পরে বিজিবির টহল জোরদার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে বেনাপোল সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা