• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুরে গণধোলাইয়ে চোরের মৃত্যু, টায়ার চুরির অভিযোগ

স্বাধীন বাংলানিউজ: / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় গণধোলাইয়ের শিকার হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বামন্দীর জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি পাবনা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে খোকন এন্টারপ্রাইজে ৫ সদস্যের একটি চোরচক্র তালা ভেঙে টায়ার চুরির চেষ্টা করে। খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর ভাতিজা তুষার জানান, সকালে সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা দেখতে পেয়ে তিনি এক চোরকে ধরে ফেলেন। এ সময় চক্রের অন্য সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ধাওয়া খেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে তারা দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার টায়ার নিয়ে যেতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে।
গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে পরে উদ্ধার করা হলে তার মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা