• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি ঝিনাইদহের আকাশে উড়ছে ১২০০শ হাত লম্বা আজেন্টিনা পতাকা যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নদীর বুকে হাসপাতাল, সেতু ব্রাজিলের সেই ৭–১ স্মৃতি ফিরে আসলো : কুরাসাওকে উড়িয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু জার্মানদের শেষ মুহূর্তের জাদুতে ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা স্বর্ণালঙ্কার ও টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক দেলোয়ার মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

স্বাধীন বাংলানিউজ: / ২২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

খুলনার লবণচরায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে রাশেদ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাশেদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে মাদক মামলায় কারাগারে থাকাকালে ইমরানের সঙ্গে রাশেদের পরিচয় হয়। কারামুক্তির পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে ইমরান পুনরায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এই বিয়েকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর আগে গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনার সূত্র ধরেই আজ রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে পরিচিত এক যুবক রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্কুলভিটা এলাকার একটি স্কুলের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডে ইমরানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গত ১৯ মার্চের গুলির ঘটনায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা