• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

কালীগঞ্জে পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং নির্মাণ

স্বাধীন বাংলানিউজ: / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ- গান্না সড়কের খন্ড খন্ড স্থানে সামান্য নষ্ট একটি ফ্রেস পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে। স্থানগুলি মেরামত না করেই বিশাল অর্থ ব্যয়ে সচল পিচ রাস্তা খুড়ে ইট বসানো নিয়ে সাধারন মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ(সওজ) বিভাগের অধিন সাড়ে ৮’শ মিটার ওই সড়কে দুই স্তরে ইটের সলিং স্থাপনে ব্যায় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। যা অপ্রয়েজনীয় ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন অনেকেই।
সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর পর্যন্ত পাকা সড়কটিতে পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট বিছানো হচ্ছে। সড়কে প্রতিনিয়ত চলাচলকারী পথচারীদের ভার্ষ্য,  সড়কটির কিছু কিছু স্থান সামান্য নষ্ট হলেও বেশির ভাগই ভাল ছিল। কিন্তু, কর্তৃপক্ষ তা মেরামত না করেই ঠিকাদারের মাধ্যমে সচল ভাল রাস্তা খুঁড়ে ইটের সলিং বসানো হচ্ছে। স্থানীয়দের ভার্ষ্য, কাজটিতে অহেতুক সরকারের মোটা অংকের টাকাই ধ্বংস করা হচ্ছে। কাজটি করছেন ঝিনাইদহের ঠিকাদার গামা কনষ্ট্রাকশন।
সড়ক সংলগ্ন ধান ব্যবসায়ী তুহিন হোসেন জানান, সড়কটির কিছু কিছু স্থানে সামান্য নষ্ট হয়েছিল। যা ভরাট বা   পুটিং করাও যেত। কিন্তু গত এক মাস আগে থেকে ভাল পিচ পাকা সড়কটি খুড়ে নতুন ইটের সলিং বসাচ্ছে। এতে তারা ও পথচারীরা চলাচলে মারাত্নক ভোগান্তী পোহাচ্ছে।

সড়কে চলাচলকারী ইজিবাইক চালক আলিম হোসেন জানান, ভাল পিচ সড়ক খুড়ে ইট বসানোতে টাকার শ্রাদ্ধ করা হচ্ছে। এভাবে ইট বসিয়ে রাস্তা না করে পুটিং ভরাট করে দিলেই ভাল হতো। তিনি আরো বলেন, শুনেছি, আগামী এক বছরের মধ্যেই ৬০০ কোটি টাকা ব্যায়ে এই রাস্তা নতুন হবে। আর, এখন যে অর্থ ব্যায়ে ইট বসানো হচ্ছে এর থেকে সামান্য কিছু বেশি বরাদ্ধ করলেই নতুন পাকা রাস্তা নির্মান করা সম্ভব হত। এটি সরকারি অহেতুক  অর্থের অপচয় ছাড়া কিছুই নয়।

ঠিকাদার গামা কনষ্ট্রাকশন এর স্বর্তাধিকারী গোলাপ মেম্বার সড়কটির অনেক স্থানের ফ্রেস পিচ রাস্তা খুড়ে ইট স্থাপন বিষয়ে বলেন, তার কিছুই করার নেই। তিনি নিয়ম মেনেই কাজ করছেন, টেন্ডারের উল্লেখিত সব অংশেই তাকে ইট বসাতে হবে। তিনি বলেন, পাকা পিচ খুড়ে ইটের সলিং বসানোর চলমান কাজটি চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে।
কালীগঞ্জ সড়ক ও জনপথ অফিসের এসও অপূর্ব বিশ্বাস সড়কটিতে বর্ষার পানিতে অনেক স্থানই নষ্ট ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সে হিসাবে এটি তাদের একটি চলমান প্রক্রিয়ার মেইন্টেনেস এর কাজ। তবে, অনেক স্থানেই ভাল  রাস্তা খুড়ে ইট স্থাপন করছে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলতে পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা