• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, সৎ বাবা অভিযুক্ত

স্বাধীনবাংলা ডেক্স : / ৩৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

সোনাডাঙ্গা থানায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই কিশোরীর সৎ বাবা মো. রানা (৪১) কে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন আনুমানিক রাত ১০টা থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, তার সৎবাবা মো. রানা তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় ৪ জুন ভোর ৩টার দিকে সোনাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করে।

মামলার বাদী কিশোরীর মা হ্যাপি আক্তার। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অনুরূপ আচরণের অভিযোগ থাকলেও সামাজিক কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। সর্বশেষ ঘটনার পর আইনগত প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মো. রানা সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাট মেইন রোড সংলগ্ন এলাকায় বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা