• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

যশোরে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে জামাই উধাও

স্বাধীন বাংলানিউজ: / ৭৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে জামাই পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল জেলার তুলারামপুর গ্রামের অশোক বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস প্রায় দুই বছর আগে যশোরের দত্তপাড়া গ্রামের মনি মালার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর মেয়ের সংসার এবং ব্যবসা পরিচালনার জন্য পরিবারটি আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রীসহ প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র দেয়। পাশাপাশি দোকান করার জন্য নগদ ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে আরও প্রায় ৫০ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পারিবারিক সমস্যার কথা বলে প্রায় এক মাস আগে জয় বিশ্বাস শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন। গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি কৌশলে ঘর থেকে কিস্তির জন্য সংরক্ষিত ১ লাখ ৫০ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, এক জোড়া চুড়ি, প্রায় এক ভরি স্বর্ণালংকার, একটি রূপার চেইন ও একটি রূপার ব্রেসলেট নিয়ে পালিয়ে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে জানা যায়, তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।ভুক্তভোগী মনি মালা অভিযোগে নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাহমিদুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা