• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ইমরানের জন্মদিনে জীবন দাসের বিশেষ সংগীত উপহার নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা কালীগঞ্জে সড়কের পাশে তালবীজ বপন ও বৃক্ষরোপণ করলেন সাইফুল ইসলাম ফিরোজ পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ  সুন্দরবনের ছাপড়া খালীতে দুই জেলে আটক কালীগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

কুড়িগ্রামে তেঁতুলগাছের মগডালে নারীর দীর্ঘ সময় অবস্থান: চাঞ্চল্য।

স্বাধীন বাংলানিউজ: / ১৫৯ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি তেঁতুলগাছের মগডালে এক মধ্যবয়সী নারীকে বসে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার (৮ জুন ২০২৬) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা গাছের মগডালে অবস্থানের পর ওই নারী গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন।
সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরপাড়ের তেঁতুলগাছের অনেক উঁচু ডালে ওই নারীকে বসে থাকতে দেখেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়ে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় তিন ঘণ্টা ধরে তিনি গাছের মগডালেই অবস্থান করেন। পরবর্তীতে নিচে মানুষের ভিড় বাড়তে দেখে তিনি নিজে থেকেই গাছ বেয়ে নিচে নামেন এবং পাশে থাকা পুকুরে ঝাঁপ দেন। পুকুরের বুকসমান পানি পেরিয়ে তিনি স্বাভাবিকভাবে তীরে উঠে চলে যান।
স্থানীয়রা জানান, ওই নারীর নাম সাজেদা বেগম (৫০)। তিনি ওই এলাকার মো. আবু সাইদের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, সাজেদা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং তিনি মাঝে মাঝেই এমন অস্বাভাবিক আচরণ করে থাকেন।
স্থানীয়রা আরও জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও গত ৬ মে একইভাবে নিখোঁজ হওয়ার পরদিন এই তেঁতুলগাছের মগডালেই তাকে দেখা গিয়েছিল।
সেই সময়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলে তখনও তিনি একইভাবে গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন।​এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-
সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা