• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

হরিণাকুন্ডুতে পানের বরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহ প্রতিনিধি : / ৩৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের  মৃত্যু হয়েছে। মাঠে পানের বরজে কাজ করার সময়  তিনি বজ্রপাতের শিকার হন।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পোলতাডাঙ্গার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আজিজুল ইসলাম চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই কৃষক মাঠে পানের বরজে কৃষিকাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

চটকাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন জানান, বিকেলে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পানের বরজে কাজ করছিল আজিজুল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।

হরিনাকুন্ড থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা