• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগল নিয়ে থানায় নারী

স্বাধীন বাংলানিউজ: / ৭৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর লাঠির আঘাতে একটি ছাগলছানা গুরুতর আহত হওয়ার পাশাপাশি এক বৃদ্ধাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সিংদাহ গ্রামের বাসিন্দা মোছা. নবিরন নেছা (৬০) মঙ্গলবার (৯ জুন) বিকেলে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তার একটি ছোট ছাগলছানা অসাবধানতাবশত প্রতিবেশী জসিমের বাড়ির গেটের সামনে চলে যায়। এ সময় জসিম (৬০) ছাগলছানাটিকে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ছাগলছানাটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবিরন ছাগলছানাটির অবস্থা দেখতে পান এবং এর কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের উদ্দেশে তেড়ে আসেন বলেও অভিযোগ করেন নবিরন। তার চিৎকারে স্থানীয় যুবক সাব্বিরসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্ষা করেন। স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি মারধর করতে না পারলেও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারী নবিরন জানান, ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তিনি ও তার পরিবার ক্ষতির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা